যান্ত্রিক ডুবুরীর ঝাঁক




সুয়েজ খালে ডুব দিলো ডুবুরী যুবক
খুঁজে পেলো এক শীতল দেশ,
পারদের ভারী হয়ে আসা লাজুক স্বভাবে
পরিবর্তনের মিষ্টি আভাষ…

ডুবুরী জল হাতরায় দক্ষ শরীর
কতোবার খুলেছে ঝিনুকের কপাট সুচারু
মুক্তো চুরি পুরনো অভ্যেস
জলের রঙ সবুজ খোলা চোখ ডুবরীর…

জলের ভেতর নামছে ঊষাকর
ডুবুরী অবলোকন করে রঙধনু চিত্রকলা,
জলকণা রক্তিমাভায় পবিত্রময়
বেড়ে যায় ডুবুরীর জল হাতরানো…

জলের গহীনে এখন ঘন অন্ধকার কালো
কিছুক্ষণ পরেই হাসবে জ্যোতির্ময়,
আচানক জলের পরিবর্তন
সুয়েজের বুকে যান্ত্রিক ডুবুরীর ঝাঁক !

-

Post a Comment

أحدث أقدم