তোমার অবজ্ঞা দিনেই আমার পুনর্জন্ম
নতুন নামকরণে চলছে শব্দ অনুসন্ধান,
এ এক আশ্চর্যজনক অনুভূতি-
মুর্ছা যাওয়া আমি’র সন্বিত ফিরে পাওয়া...
নতুন নামকরণে চলছে শব্দ অনুসন্ধান,
এ এক আশ্চর্যজনক অনুভূতি-
মুর্ছা যাওয়া আমি’র সন্বিত ফিরে পাওয়া...
কেউ একজন শাহজাহান
তাজমহল গড়েছে ভালোবেসে মমতাজ,
কী এমন যাদুমন্ত্র মমতাজে !
মনে হয়, তার সুগন্ধ ভাসে এখনো বাতাসে...
জীর্ণ শীর্ণ আমি- এই দ্যাখো হচ্ছি পরিবর্তন
আঙ্গুলগুলো হয়ে যাচ্ছে কাঁকড়া,
বুকে তানসেন মগজে আলেকজান্ডার
বলো একবার- কী কারণে জাগালে আমায়...
একটু সরে এসো- রাখি মাথা কোলের উপর
মিহি সুরে গাই তানসেন গীত,
ওরা আমার নাম খুঁজে আনবে যতক্ষণ
তার আগেই জেনে যাবে, তুমি একজন নারী...
-
আলী আজমেরিয়া
০৪.০৮.২০১৬
তাজমহল গড়েছে ভালোবেসে মমতাজ,
কী এমন যাদুমন্ত্র মমতাজে !
মনে হয়, তার সুগন্ধ ভাসে এখনো বাতাসে...
জীর্ণ শীর্ণ আমি- এই দ্যাখো হচ্ছি পরিবর্তন
আঙ্গুলগুলো হয়ে যাচ্ছে কাঁকড়া,
বুকে তানসেন মগজে আলেকজান্ডার
বলো একবার- কী কারণে জাগালে আমায়...
একটু সরে এসো- রাখি মাথা কোলের উপর
মিহি সুরে গাই তানসেন গীত,
ওরা আমার নাম খুঁজে আনবে যতক্ষণ
তার আগেই জেনে যাবে, তুমি একজন নারী...
-
আলী আজমেরিয়া
০৪.০৮.২০১৬

একটি মন্তব্য পোস্ট করুন